June 3, 2026, 4:38 pm

গাজীপুর বীর মুক্তিযোদ্ধা বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

Reporter Name
  • আপডেট Wednesday, January 14, 2026
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন থেকে সেচ্ছায় পদত্যাগের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট করেন তিনি। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন “আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই! আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর এর নায়েবে আমীর, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাই এর মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমীন”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর