June 3, 2026, 4:37 pm

জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Wednesday, January 14, 2026
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোনো হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্টের ক্রীড়া পরিচালনা করেন মো. মোশারফ হোসেন, মো. মোতাহার হোসেন ও মোঃ মঞ্জুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান। বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর