July 23, 2026, 11:29 pm

উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, January 14, 2026
  • 189 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের দাম আনুমানিক নয় লাখ টাকা।
গ্রেপ্তার আসামিরা হলো— শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদার।
সোমবার ভোরে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে উত্তরা পূর্ব থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ নং সেক্টরের ৫ নং রোডের একটি বাসার নিচ তলায় মাদকদ্রব্য মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ার সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর