June 3, 2026, 5:51 pm

শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, January 13, 2026
  • 96 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে শ্রীপুরে উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার (১৩জানুয়ারি) বিকাল ৩ ঘটিকাটায় গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে এই গণভোট বিষয়ক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন,এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মোঃ সজীব আহমেদ, সহকারী সার্কেল এসপি মোঃ মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ নাছির আহমেদ ও উপজেলা দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রচার-প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন,বলেন যে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটার উপস্থিতি বৃদ্ধি ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভোটের প্রক্রিয়া ব্যাখ্যা করতে বর্তমানে দেশজুড়ে সরকারি উদ্যোগে ‘অবহিতকরণ সভা’ পরিচালিত হচ্ছে
এই সভাগুলোর মূল তথ্যসমূহ নিচে দেওয়া হলো: সভার উদ্দেশ্য: তৃণমূল পর্যায়ে গণভোট নিয়ে বিভ্রান্তি দূর করা, এর গুরুত্ব বোঝানো এবং সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করা বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ (সংবিধান সংশোধন) এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন, তা প্রচার করা হচ্ছে।
অংশগ্রহণকারী: উপজেলা ও জেলা প্রশাসনের আয়োজনে এই সভাগুলোতে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম, পুরোহিত), গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা সাধারণ মানুষকে সচেতন করতে পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর