June 3, 2026, 5:50 pm

ময়মনসিংহ বিভাগে সেরা এসিল্যান্ড এম. এ. কাদের

Reporter Name
  • আপডেট Monday, January 12, 2026
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। ভূমিসেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে প্রতিক্রিয়ায় এম. এ. কাদের বলেন, কর্মজীবনের শুরুতেই এ ধরনের সম্মাননা পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তবে এই সাফল্যে তার ব্যক্তিগত অবদান খুবই সীমিত। এ অর্জনের পেছনে রয়েছে তার সম্মানিত সিনিয়র কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা।
তিনি আরও বলেন, এই অর্জনের সর্বাধিক কৃতিত্ব প্রিয় মোহনগঞ্জবাসীর। আমি কখনো সেরা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করিনি, বরং সর্বদা চেষ্টা করেছি সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ভূমিসেবা দেওয়ার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাকে এই স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে।
মোহনগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও ভূমিসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের পাশে থেকে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। এম. এ. কাদেরের এই অর্জনে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর