June 3, 2026, 6:46 pm

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

Reporter Name
  • আপডেট Sunday, January 11, 2026
  • 120 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায়,যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান  ও সাধারণ সম্পাদক ইসহাক মিয়ার উপস্থিতিতে ফয়সল আহমেদ এর সঞ্চালনায় নতুন সদস্যদের বরণ করে নেন সাংবাদিক আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় তাঁদের পরিচিতি পর্ব শেষে শুভেচ্ছা বিনিময়,ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো  হয়। প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত  তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন,নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব  আরও সক্রিয়,কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর