October 8, 2026, 3:11 am

টঙ্গীতে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

শারমিন খানম::
  • আপডেট Sunday, January 11, 2026
  • 215 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাইকালে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় টঙ্গীবাজার হোন্ডা রোড এলাকায় সেনা কল্যান ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী রিকসা চালকের পরিবার।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জুয়েল মিয়ার ছেলে রতন (৩০), রংপুর জেলার পীরগঞ্জ থানার তামাদুপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামিউল (৩৮), গাজীপুরের বাসন থানা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সাগর (৩৭) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেগমপুর গ্রামের মৃত বিশাল আলী শেখের ছেলে নুরুল ইসলাম (৩৫)। তারা কোনাবাড়ি ও বাসন এলাকার বাড়া বাসায় থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই করতো।
মামলা সুত্রে জানা যায়, শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে রাজুর অটোরিকশা ভাড়া করে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে তারা রিকসা যোগে টঙ্গী বাজার এলাকায় এসে ধারালো চাকু ধরে রাজুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চেতনা নাশক খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা চালক রাজুকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক এহতেশাম তালুকদারের নেতৃত্বে হোন্ডা রোড এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর