May 30, 2026, 10:39 pm

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Saturday, January 10, 2026
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ”শিক্ষা সকল শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীর রেলওয়ে স্টেশনে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে গড়ে ওঠা মানবিক শিক্ষা প্রতিষ্ঠান “গ্লোবাল কিডস স্কুল”-এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন কেরানীটেক বস্তীর পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গ্লোবাল কিডস স্কুল যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো উচিত।
গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, চলচ্চিত্র নির্মাতা সামছুল ইসলাম স্বপন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল মিয়া, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, যুবদল নেতা শাহীন আহম্মেদ রিজভী, সাংবাদিক আরিফ চৌধুরী ও সফিকুর রহমান হিমেল।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরিচালক মোহাম্মদ শামীম রেজা বলেন, গ্লোবাল কিডস স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের নিয়মিত পড়াশোনা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি এ উদ্যোগ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানী বলেন, খোলা আকাশের নিচে হলেও তারা নিয়মিত শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর