June 3, 2026, 7:50 pm

পূবাইলে খালেদা জিয়ার জন্য আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, January 10, 2026
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের বাজারের জহির উদ্দিন মার্কেটের ঘাসফড়িং হোটেল সংলগ্ন মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূবাইল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন সিকদার বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—আলহাজ সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি, মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি, পূবাইল থানা বিএনপি, পূবাইল থানা বিএনপির সহসভাপতি রবিউল আলম আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার, মহিলা দলের নেত্রী ও কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা বেলি লাইলী, খোরশেদা আক্তার সীমা, সাবেক সাধারণ সম্পাদক, পূবাইল ইউনিয়ন মহিলা দল, পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সোহেল খান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রাজিব ভূঁইয়া, পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর