October 8, 2026, 12:04 am

টঙ্গীতে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, January 8, 2026
  • 188 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলীর উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসী টঙ্গীতে মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ঘোড়াশাল কালিগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা নবীন হোসেন, কাওসার হোসেনসহ ৪৭ নম্বর ওয়ার্ড এলাকাবাসী।
মানববন্ধনে আইয়ুব আলী বলেন, ‘গনঅভুথ্যানের পর টিএন্ডটি এলাকায় লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছে আব্বাস আলী ও তার ছেলেরা। এসব ঘটনার প্রতিবাদ করায় তাকে টার্গেট করে চোরচক্র। সম্প্রতি তার বাসায় চোর ঢুকলে স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে। চোরের স্বীকারোক্তি মতে আব্বাস আলীর গুদাম থেকে চুরির মালামাল উদ্ধার করে পুলিশ।’
এই ঘটনায় আইয়ুব আলী একটি মামলা দায়ের করেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এই মামলার কাজে আদলতে গেলে ফেরার পথে তার উপর ফিল্মি কায়দায় হামলা চালায় আব্বাস আলী ও তার ছেলেরা। একপর্যায়ে তার গাড়ি থামিয়ে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। পরে গাড়ি চালকের দক্ষতায় কোনরকমে প্রানে বেঁচে যান। আইয়ুব আলী এ ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসী চোর চক্রের মূল হোতা আব্বাস আলী, তার ছেলে রাকিব ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর