October 7, 2026, 11:14 pm

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে বসতঘর ও দোকান পুড়ে গেছে

Reporter Name
  • আপডেট Thursday, January 8, 2026
  • 189 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর ও ৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার রাত ১১টায় নতুন বাজারের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল কবির জানায়, রাত ১১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগে। আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। তবে কিছু অংশ সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ পরে নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এছাড়া পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। এতে বহু শ্রমিক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন।
বাড়ির মালিক আকারামুল খান জানায়, হঠাৎ করেই বাড়িতে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঘর পুড়তে থাকে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর