October 7, 2026, 10:11 pm

যুবদল নেতা রাব্বি চৌধুরীর উদ্যোগে বোর্ডবাজার থেকে উত্তরা পর্যন্ত অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, January 7, 2026
  • 323 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা, স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় শীতের তীব্রতা যখন অসহায় মানুষের শরীর ও জীবনে কাঁপুনি ধরাচ্ছে, তখন মানবতার উষ্ণ হস্তক্ষেপ নিয়ে মাঠে নামলেন গাছা থানার যুবদলের মানবিক নেতা রাব্বি চৌধুরী। গতকাল গভীর রাত থেকেই শুরু হয় তার এই মানবিক কার্যক্রম। রাতের নিস্তব্ধতাকে উপেক্ষা করে তিনি ও তার সহযোগীরা বোর্ডবাজার থেকে শুরু করে উত্তরা পর্যন্ত পুরো পথজুড়ে ঘুরে বেড়ান রাস্তার ধারে, ফুটপাতে, বস্তি ও শ্রমজীবী মানুষের আশ্রয়স্থলে।
যেখানে শীতের সাথে লড়াই করে কেউ ছেঁড়া কাপড়ে রাত কাটাচ্ছে, কেউ নিঃশব্দ যন্ত্রণায় দুঃসহ শীত সহ্য করছে ঠিক সেই মুহূর্তে তাদের হাতে তুলে দেয়া হয় কম্বল ও শীতবস্ত্র। শুধু একটি বস্ত্র নয়, এই কম্বল যেন হয়ে ওঠে মানবতার প্রতীক, একটুকরো সান্ত্বনা, সমাজের প্রতি দায়বদ্ধতার জাগরণ।
রাব্বি চৌধুরী বলেন, রাজনীতি কেবল ক্ষমতার নয় রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর নাম। যতদিন শীত থাকবে, আমাদের এই মানবতার কর্মসূচি অব্যাহত থাকবে। তার এই উদ্যোগে এলাকাবাসীর মনে স্বস্তি, কৃতজ্ঞতা এবং গর্বের সুর বেজে উঠেছে। গাছাস্থ বোর্ডবাজার থেকে উত্তরা পর্যন্ত শীতের রাত তাই আর কেবল শীতের নয় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর