July 28, 2026, 3:33 am

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Wednesday, January 7, 2026
  • 162 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার স্যুজন রাইল আজ ঢাকার সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা এবং সামরিক কূটনীতির পরিসর সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর