স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কোনাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকায় কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হলেন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এ সময় কোনাবাড়ী থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।