July 9, 2026, 1:55 pm

জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে গণতন্ত্র নিয়ে ড. মোশাররফ হোসেনের বার্তা

Reporter Name
  • আপডেট Monday, January 5, 2026
  • 148 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক তিনবারের মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেশপ্রেম আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক তিনবারের মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মহান আল্লাহর দরবারে তাঁদের আত্মার মাগফিরাত কামনা শেষে এসব কথা বলেন।
এ সময় ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার অবদান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, তাঁরই পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,সাবেক মেঘনা উপজেলা বিএনপি’র আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, কেন্দ্রীয় যুবদল নেতা মামুন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর