July 9, 2026, 1:48 pm

গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Reporter Name
  • আপডেট Monday, January 5, 2026
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্ত:নগর এগারো সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্র্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের কয়েকশ যাত্রী। সোমবার (৫ জানুয়ারী) দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিচ্ছিন্ন হওয়া বগি দুটি পুনরায় মূল ট্র্রনের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আড়িখোলা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মানিক মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ‘এগারো সিন্ধু প্রভাতী’ এক্সপ্রেস ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের পেছনের দিকে থাকা ‘গ’ ও ‘ঘ’ বগির সংযোগস্থলের হুক (কাপলিং) খুলে যায়। এতে দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে থাকে। চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। তবে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
তিনি আরো জানান, টঙ্গী-ভৈরব রেললাইনটি ডাবল লাইন হওয়ার কারণে দুর্ঘটনার পরও ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। বিকল্প লাইন ব্যবহার করে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি এবং কোনো শিডিউল বিপর্যয়ও ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগস্থলের হুকটি আলগা হয়ে গিয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রক্ষণাবেক্ষণের ওপর আরও জোর দেওয়া হবে বলেও জানান তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের হুক খুলে বগি বিচ্ছিন্নের খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত সময়ের মধ্যে বগিগুলো সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যান্ত্রিক ত্রুটি কেন এবং কীভাবে হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর