July 9, 2026, 1:49 pm

তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন : রনি

Reporter Name
  • আপডেট Monday, January 5, 2026
  • 157 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। তিনি বলেন, ‘শত অত্যাচার-নির্যাতন সহ্য করে জিয়া পরিবার দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জিয়া পরিবার গণতন্ত্রকে বারবার ফিরিয়ে এনেছে। এই পরিবার আমাদের ছেড়ে যায়নি। তাই আগামীর নির্বাচনে আমরা ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করব।’ আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় টঙ্গীতে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনজুরুল করিম রনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতার দাবির মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সীমাহীন নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। হাসিনা সরকারের নির্যাতনে জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। আজ আমরা সবার জন্য দোয়া করব। শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে।’
টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে আরিচপুর এলাকায় আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল হক সোহেল প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা আক্তার কনা, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারসহ টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর