July 9, 2026, 1:47 pm

ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, January 5, 2026
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
তিনি জানান, তার নেতৃত্বে এসআই কায়সার, এসআই কাজলসহ ফোর্সের সকলকে নিয়ে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে। পরে মিছিলকারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন তারা। তবে রবিন সরদার কে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর