শারমিন খানম:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে ৫৪নং ওয়ার্ডের আউচপাড়া এলাকায় তাঁর বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রভাষক বশির উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুর হক রাজু মাস্টার, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, আলমগীর হোসেন ভাসানী, নাজমুল হোসেন মুন্না,শামীম বেপারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক জীবনের অবদান এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করা হয়। দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়