August 23, 2026, 1:16 pm

রাজধানীর উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, January 1, 2026
  • 188 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), মো. সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মো. রোমান কাউসার (২৩), মো. সজিব (২২), মো. দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮), মো. নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মো. সিফাত (২৫), মোরশেদ (২৫), মো. সাজ্জাদ ভূইয়া (১৯), মো. ফারুক মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৫৫), মো. সুমন (২৯), মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), মো. মিলন (৫০) ও মো. মোশারফ (২৮)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আজ উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর