July 9, 2026, 7:32 am

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, January 1, 2026
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ খেলার মাঠে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সার্বিক নিক নির্দেশনায় গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর-রশীদের সার্বিক ব্যবস্থাপনায় জানাজার নামাজে ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা খলিলুর রহমান।
জানাজার নামাজের আগে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় এ.কে. এম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, অ্যাডভোকেট শাহজাহান সাজু।
ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সম্মানিত সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক এবং ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন প্রমুখ।
এতে ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় খালেদা স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর