July 9, 2026, 8:48 am

খালেদা জিয়ার কবরে বিএনপি মহাসচিবের শ্রদ্ধা ও মোনাজাত

Reporter Name
  • আপডেট Thursday, January 1, 2026
  • 152 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। এরপর তিনি সমাধিস্থল ত্যাগ করেন। তবে এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর লাখ লাখ জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরশায়িত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর