নিজস্ব প্রতিবেদক :: নওগাঁর সাপাহারে তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য কল্যাণ সংগঠন’। সংগঠনের উদ্যোগে উপজেলার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান।