July 6, 2026, 8:05 pm

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • আপডেট Sunday, December 7, 2025
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চলতি সপ্তাহেই জাতীয নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে জানিয়ে মো. সানাউল্লাহ বলেন, ‘যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। ভোটের আগের রাতেই ব্যালট পৌঁছে যাবে ভোটকেন্দ্রে।’
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোন প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’
নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের ব্যাপারে মো. সানাউল্লাহ বলেন, ‘সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর