June 4, 2026, 11:27 pm

গাজীপুরের টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আগামীকাল শুক্রবার

Reporter Name
  • আপডেট Thursday, November 27, 2025
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার বাদ ফজর থেকে শুরু হবে শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। এই জোড় ইজতেমা শেষ হবে আগামী মঙ্গলবার। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০দিন পূর্বে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় তাবলীগের দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেয়ার সুযোগ পান। জোড় ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের শুরায়ী নেজামের মুরুব্বি ও সাথীরা ইতোমধ্যে ময়দানের উত্তর-পূর্ব কোনে টিনশেড মসজিদে একত্রিত হতে শুরু করেছেন। সেখানে স্থাপিত বিশেষ মিম্বর থেকে আগত সাথীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বয়ান রাখবেন মুরুব্বিরা।
এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, আগামীকাল শুক্রবার বাদ ফজর থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। এই জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর শেষ হবে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর