June 5, 2026, 2:00 am

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Monday, November 24, 2025
  • 99 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ভুটিয়ারকোনা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে হিরণ ভাই গৌরীপুরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এই অঞ্চলের মানুষ বিএনপির প্রার্থী হিসেবে হিরণ ভাইকে দেখতে চায়। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে এলাকার মানুষ খুব বেশি চেনেন না। তাই মনোনয়ন পরিবর্তন, হিরণসহ ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হিরণকে ধানের শীষে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আজাদ, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক, আমিনুল ইসলাম শাহীন, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, সাবেক ইউপি সদস্য নূরুল হক, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম স্বপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বায়েজিদ হোসেনসহ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর