July 29, 2026, 6:36 am

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিকের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান এবং এ.এইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব কবি গাউছ-উর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ মাহমুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক মাজেদা খানম, গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক শিলা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাউছ-উর রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লাখ লাখ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর