June 5, 2026, 5:36 am

টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

Reporter Name
  • আপডেট Thursday, November 20, 2025
  • 113 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, “তারেক রহমান মানুষের ভোটাধিকারের জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছেন। তরুণ প্রজন্ম তার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্রেরণা পাচ্ছে।” আলোচনা সভা শেষে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার ও তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক ছাত্রদল কর্মী উপস্থিত ছিলেন এবং মিষ্টি বিতরণ করে তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর