July 24, 2026, 10:42 pm

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থান

Reporter Name
  • আপডেট Monday, November 17, 2025
  • 133 জন দেখেছে

শারমিন আক্তার:: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় হয়েছে আজ। এই রায়কে কেন্দ্র করে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন। তারা মহাসড়কের বিভিন্ন এলাকায় সকাল থেকেই অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা করছেন। এর ফলে গাজীপুরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় এবং আঞ্চলিক সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কে যানবাহন কিছুটা কম দেখা গেছে। গাজীপুরের অফিস, কল কারখানা, স্কুল, কলেজে রয়েছে স্বাভাবিক অবস্থা। আজ সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের বিভিন্ন এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম ও পূর্ব  থানা পুলিশ জানায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে গাজীপুরের টঙ্গী, স্টেশন রোড, কলেজ গেট, চেরাগ আলী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু  বলেন, শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেন কেউ কোনো প্রকার অপরাধ বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুত রয়েছি। আমারা মহামান্য আদালতের কাছে এই ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর