July 9, 2026, 8:49 am

দেশবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন আকাশ ঘোষ

Reporter Name
  • আপডেট Monday, September 29, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় যুবশক্তি এনসিপি গাজীপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আকাশ ঘোষ। আকাশ ঘোষ এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গোৎসব হলো সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবের মূল চেতনা আমাদের সকলকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। দুর্গাপূজা সকলের জন্য আনন্দ, শান্তি ও মঙ্গল বয়ে আনুক—এই প্রত্যাশা করি। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে থাকে। সেই ধারাকে ধরে রেখে আমরা সবাই মিলে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকব। জাতীয় যুবশক্তি এনসিপি, গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সমগ্র দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর