এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকার রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছেন। গতকাল সোমবার উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরমান মির্জার খালা নাজনীন আক্তার জানান, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন আরমান। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামে। বাবার নাম আবু সুফিয়ান মির্জা।
তিনি আরও জানান, সকালে জসিম উদ্দিন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন আরমান। আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।