July 9, 2026, 8:47 am

আশুলিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন গাঁজাসহ গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, September 29, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আশুলিয়ায় অভিযান চালিয়ে আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তারকে (৪৭) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত পারভিন আশুলিয়া থানার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।
ডিবি পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত ৪টি মাদকের মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর