July 9, 2026, 11:10 am

টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, September 29, 2025
  • 97 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চেরাগআলী, কলেজ গেট এলাকায় টঙ্গী পশ্চিম থানা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
নবগঠিত গাজীপুর- ৬ আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের পক্ষ হতে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী উদ্যোগে জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
লিফলেট বিতরণে সময় ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন , দেশের সার্বিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মুক্তি ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হচ্ছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রদলের কর্মীরা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর