July 9, 2026, 11:10 am

অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ: ডিএমপি

Reporter Name
  • আপডেট Sunday, September 28, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে ৮৯টি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এবারের দুর্গাপূজায় বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রাজধানীর মোট ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, সার্বিক বিচারে এবার বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও কিছু মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
কমিশনার জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিভি, সাইবার ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সোয়াট টিম মোতায়েন থাকবে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে চব্বিশ ঘন্টার নিরাপত্তা নিশ্চিতে চারস্তরবিশিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে পুলিশ সদস্য, ডিএমপির গোয়েন্দা সদস্য ও বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি থানার টহল দল এবং ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা তদারকিতে থাকবেন। উৎসবের পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তায় সহায়তা করবেন। মন্দির ও প্রতিমা নিরাপদ রাখতে পূজা উদযাপন পরিষদের প্রতি রাতে কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি। তার মতে, ভক্তরা রাতে চলে যাওয়ার পর থেকে ভোর পর্যন্ত এ ব্যবস্থা জরুরি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর