July 9, 2026, 11:02 am

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Sunday, September 28, 2025
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে। আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন চালকরা। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা।
এদিকে, মহাসড়কের উভয় পাশে অবরোধে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান বলেন, সোমবার তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন শ্রমিক নেতা, প্রশাসন বৈঠক করবেন। তাদের দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর