July 9, 2026, 11:10 am

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এইচ এম আদনান

Reporter Name
  • আপডেট Saturday, September 27, 2025
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহবায়ক ও আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ছাড়াও একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ২৪ জন যুগ্ম আহবায়ক, ৩০ জন আহবায়ক সদস্য করা হয়। নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ কমিটির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এইচ এম আদনান।
তিনি বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালিত হবে। এছাড়াও এই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর। তিনি বলেন, এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অপরদিকে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর