নিজস্ব প্রতিবেদক :: টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৫৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল এক এই কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহবায়ক ও আলাউদ্দিন সুমন সদস্য সচিব ও ফজলে রাব্বিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও এই কমিটি রয়েছেন অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এইচ এম আদনান, আদিল মাহমুদ (নিপুন), ইমতিয়াজ আহমেদ সিজান, মো: আরিফ (জীবন), মো: তুষার ভূইয়া, আমিনুল ইসলাম নাজমুল, আনিকা ইসলাম আখি মনি, বিপ্লব হোসেন সিকদার, মো: কারিমুল্লাহ, রেদোয়ান আহমাদ আদন, আব্দুল্লাহ আল হাসিব (সানি), বিজয় সরকার, আলহাজ আলী, এইচ.এম আদনান, মেহেদী হাসান জুয়েল, মো: নাজমুল হোসেন, মেহেদী হাসান বাপ্পি, হাসান মাহমুদ জোবায়ের, ফরহাদ হোসেন রাসেল, মো: রাফি, কামরুল হাসান সিয়াম, মফিজুল ইসলাম মেহেদী, মেহেদী হাসান ইনু, তাহসিন আহমেদ অরন্য, আবু সুফিয়ান রাহিব, সদস্য সচিব আলাউদ্দিন সুমন, সদস্য নাহিদ চৌধুরী, সদস্য লিমন মিয়া।
নবগঠিত কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ছাড়াও ২৪ জন যুগ্ম আহবায়ক, ৩০ জন আহবায়ক সদস্য করা হয়। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর আশা প্রকাশ করেন এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালিত হবে বলে আশা করেন তিনি।