July 9, 2026, 7:27 am

উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: মেয়র শাহাদাত

Reporter Name
  • আপডেট Friday, September 26, 2025
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনি জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোও অন্তর্ভুক্ত করছে। ওয়ার্লেস কলোনি জামে মসজিদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার পানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।
মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রকল্প তত্ত্বাবধানকারী সদস্য মো. আকতার হোসেন, মাওলানা আলাউদ্দীন ছাবেরী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর