July 9, 2026, 7:28 am

শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির বৈঠক

Reporter Name
  • আপডেট Friday, September 26, 2025
  • 53 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শ্রীপুরে সাধারণ মানুষের সমস্যা রোধে করণীয় শীর্ষক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনপদের সাধারণ খেটে-খাওয়া মানুষসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা প্রধান অতিথির কাছে জানান । কাওরাইদ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাবুদ্দিনের পরিচালনায় গ্রাম্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথি বলেন, “আজ এই জনপদের মানুষ তাদের যে কথাগুলো বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদক। মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অবহেলিত এই জনপদের জনগোষ্ঠীর চলাচলের রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই করা হবে। আমাদের কোন নেতাকর্মী মাদকের সাথে সংশ্লিষ্ট থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর সম্পর্ক কিভাবে আরও ভালো করা যায় সেজন্য কাজ করছে বিএনপি।”
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, আবু জাফর, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই স্বপন, কাওরাইদ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, কামরুল হাসান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর