July 9, 2026, 2:46 pm

টঙ্গী এয়ার ট্রাভেলসের উদ্যোগে হজ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, September 26, 2025
  • 67 জন দেখেছে

শারমিন আক্তার:: টঙ্গী এয়ার ট্রাভেলসের উদ্যোগে হজ্ব পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার টঙ্গীর বাটা গেইট বন্ধন কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এবং পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুফতি ইয়াকুব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি আলহাজ্ব মো. রাশেদুল ইসলাম কিরণ। প্রধান আলোচক ছিলেন জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গীর মুহতামিম সাইখুল হাদিস আল্লামা জাকির হোসাইন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী বাজার বায়তুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ মাহমদী, বায়তুন নাঈম জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি সিদ্দিকুর রহমান, বাইতুল আম্বার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো. কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম এ হানিফ সরকার, মাওলানা কেরামত আলী, মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক, আলহাজ্ব মাওলানা জাকারিয়া আরশাদী, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা মসউদুর রহমান, মাওলানা রেজাউল করিম, মুফতি মঈন উদ্দিন, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইকরাম উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল রহমানী, মাওলানা আশরাফুল হক বাহার প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গী এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুফতি ইয়াকুবের আন্তরিকতা ও সহযোগিতায় হাজীরা হজ্ব ও ওমরা পালনকালে সর্বোত্তম সেবা পেয়েছেন। তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি। হাজীদের পাশে থেকে প্রতিটি ধাপে তিনি সঠিক সেবা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর