স্টাফ রিপোর্টার : গাজীপুর – ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, হাসিনা যে পরিমাণে এদেশের অর্থ চুরি করে পালিয়েছে সে পরিমাণ অর্থ দিয়ে ১ শত টি পদ্ম সেতু তৈরি করা যেতো। হাসিনা গণতন্ত্রের নামে চোর তন্ত্র সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, আমি আল্লাহ রহমতে সম্পূর্ণভাবে সুস্থ আছি। আগামীকাল জাতীয় নির্বাচনে আশা করছি আমি মনোনয়ন পাবো। মনোনয়ন পেলে গাজীপুর বাসী সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে জীবনের শেষ বয়সে জনগণ কল্যাণে কাজ করে যাব। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীর সাতাইশ স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ হাসান উদ্দিন লস্করের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার,৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লস্কর, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল কামাল,বিএনপি নেতা বেলাল খান,৫১ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ।