July 9, 2026, 1:33 pm

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহযোগিতা

Reporter Name
  • আপডেট Thursday, September 25, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চেক হস্তান্তর করেন। এছাড়াও চিকিৎসাধীন ৪২ শতাংশ দগ্ধ ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমকে দুই লাখ টাকা এবং ৫ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার মুহাম্মদ জয় হাসানকে ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এর সাথে বৃহস্পতিবার তার সচিবালয়স্থ দফতরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাক্ষাৎ করেন। এসময় তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ প্রভৃতি দুর্যোগে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা অগ্নিনির্বাপককালে ফায়ার ফাইটারগনের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নিরোধক পোশাক ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সার্বিকভাবে বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের সহযোগিতার কথাও উল্লেখ করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর