July 23, 2026, 4:15 pm

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

Reporter Name
  • আপডেট Wednesday, September 24, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কৃতী ক্রীড়াবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদকজয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেনের ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী।
তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে চ্যাম্পিয়ন হয়ে আরও ৩টি স্বর্ণপদক, এবং ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে চ্যাম্পিয়ন হয়ে ১টি স্বর্ণপদক অর্জন করেন। তার এই গৌরবময় অর্জনের জন্য ২০২০ সালে তিনি জাতীয় ক্রীড়া পদকে ভূষিত হন। সম্প্রতি, মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে অংশগ্রহণের জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মো. আব্দুল কাদের স্মরণকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয়ের পর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি ডিসি শরীফা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর