July 9, 2026, 8:45 am

তেজগাঁও-ফার্মগেটে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

Reporter Name
  • আপডেট Wednesday, September 24, 2025
  • 60 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর তেজগাঁও ও ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি তাজা ককটেল। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, খবর পেয়ে ডিএমপির বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পানি ভবনের সামনে থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর