July 9, 2026, 2:46 pm

ইটালিতে নেওয়ার কথা বলে জাল ভিসার অজুহাতে টাকা নিয়ে প্রতারণা, ক্ষতিগ্রস্ত ব্যক্তির থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট Tuesday, September 23, 2025
  • 54 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে ইটালিতে নেওয়ার কথা বলে প্রতিশ্রুতি দিয়ে ভুয়া ভিসার কাগজ দেখিয়ে নগদ অর্থ গ্রহণ করে টালবাহানা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার শিকার ভুক্তভোগী মো. কামাল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং দ্রুত আইনের সহযোগিতার দাবি জানিয়েছে।
জানা যায়, গত রাতের ইটালি প্রবাসী মো. শাওনের টঙ্গীর চেরাগআলী সুরতরঙ্গ রোডের বাড়িতে টাকা চাইলে গেলে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে এবং আটকে রাখার চেষ্টা করলে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। অভিযুক্তরা হলো,ইতালি প্রবাসী মো. শাওন,শাওনের বাবা আলী আক্তার, ও তার ছোট ভাই সাজিদ। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় আরো অনেকেই সাথে প্রবাসী শাওন এরকম ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী মো. কামাল হোসেন বলেন, ইতালি প্রবাসী শাওন তার বাবার মাধ্যমে আমার কাছ থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা বিদেশ যাওয়ার জন্য ভুয়া ভিসা দেখিয়ে নেয়। পরবর্তীতে ভুয়া ভিসার কথা আমি জানতে পেরে তার সাথে কথা বললে আইনগত ব্যবস্থা নিতে চাইলে তিনি বাধা দেন এবং টাকা ফেরত দিবে বলে জানান। কিন্তু বিগত নয় মাস আগে তিন লক্ষ টাকা দিয়ে বাকি টাকা দিতে তার মা-বাবা অস্বীকৃতি জানায়।
তিনি আরো জানান, আমি আমার সবকিছু বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য তার কাছে টাকা দেই। আমি বিদেশেও যেতে পারলাম না এবং বাকি টাকা ফেরত পাচ্ছিনা। বাকি টাকা না পেলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না। এখন আমি আমার টাকা ফেরত পেতে স্থানীয় গণ্যমান্য ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অভিযোগের বিষয়ে ইতালি প্রবাসী শাওনের সাথে কথা বললে তিনি জানান, তার কাছে টাকা নিয়েছি সেটা সত্য। কিন্তু আমিও তার ভিসার জন্য টাকা দিয়ে ধরা খেয়েছি। কিছুদিন আগে ৩ লক্ষ টাকা ফেরত দিয়েছি। এখন অসুস্থ থাকায় বাকি টাকা দিতে পারতেছি না সময় সুযোগে তার টাকা দিয়ে দিবো। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা এসআই ফরিদুল ইসলাম জানান, থানা থেকে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে যায় এবং স্থানীয় ব্যক্তিবর্গ ও দুই পক্ষ বসে বিষয়টি সমাধান করছেন বলে জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর