July 9, 2026, 2:53 pm

টঙ্গীতে চোরাই গরু উদ্ধার চুরির অভিযোগে দুজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, September 23, 2025
  • 79 জন দেখেছে
মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুরের টঙ্গীতে গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শহর খাঁ টঙ্গী পশ্চিম থানার আওতাধীন খাঁপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
টঙ্গী পশ্চিম থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক শহর খাঁকে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তের ভাই মেহের খাঁ টঙ্গী পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইয়ের এ ধরনের ঘটনায় এলাকায় নানামুখী আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় চুরি-ডাকাতি দীর্ঘদিনের সমস্যা। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।  বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর