July 9, 2026, 6:17 pm

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন যুবনেতা সৌমিক সরকার

Reporter Name
  • আপডেট Sunday, September 21, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: তরুণ সমাজের প্রেরণাদায়ী মুখ, সম্ভাবনাময় যুবনেতা সৌমিক সরকারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বন্যা বইছে। দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও স্থানীয় তরুণ সমাজ। শনিবার রাতে কলেজগেট নিজ বাসভবনে শুভাকাঙ্ক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও মাদ্রাসার ছাত্রদের রাতের খাবারের আয়োজনে মধ্যে দিয়ে পালিয়ে করা হয়। প্রিয় এই নেতার জন্মদিন উপলক্ষে স্থানীয় এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনেকে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে তার সুস্থতা, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভেসে উঠেছে সৌমিক সরকারের অবদান ও নেতৃত্বের প্রশংসা। অনেকেই তাকে তরুণ সমাজের আগামীর পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেছেন। যুবনেতা সৌমিক সরকার সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী দিনগুলোতে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর