মেহদী হাসান;ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হযরত মাওলানা মঞ্জুরুল হক হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হযরত
মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বরকতুল্লাহ। অন্যান্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারি রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, রাজিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলী ফকির এর সভাপতিত্বে সেক্রেটারি মাহবুবুল আলম হিমেলের সঞ্চালনায় সাধারণ সভায় ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জিয়াউল হক সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।