মো: জাফর আলী :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদা স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাছা থানার বটতলা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা মোঃ কামরুল হাসান রুবেল ভুইঁয়া।
এতে প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েই আমার রাজনীতি। আমি দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবো। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে থেকে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ আরিফ হোসেন হাওলাদারকে ধানের শীষের মনোনয়ন দেয়ার আহ্বান জানান এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভার শেষে প্রার্থী আরিফ হোসেন হাওলাদার দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুল হক সুবেল প্রধান, গাছা থানা বিএনপির নেতা মোঃ সফি উল্লাহ সফি, নাজিউর রহমান নাজিম, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন ও মোঃ রাসেল আহমেদ, ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ ইমন, জিয়া মন্জ গাছা থানার সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।