July 9, 2026, 6:17 pm

টঙ্গীতে ১০লাখ চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানে তালা দেয়ার অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 20, 2025
  • 91 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে জোরপূর্বক দোকান থেকে উচ্ছেদ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মেজবা উদ্দিন টঙ্গী বাজারের চাঁদপুর বানিজ্যালয়ে দীর্ঘ ২২ বছর যাবত দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি গত ১৭ আগস্ট ২০২৫ইং তারিখে তিনি মালিক পক্ষের নিকট থেকে তার দোকানের পজিশন ষ্ট্যাম্পমূলে ক্রয় করেন। কিন্তু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একই এলাকার মোঃ শাহ আলম ও তার ছেলে মোঃ ইমরান আহাম্মেদ দোকানে এসে মেজবা উদ্দিনকে জোরপূর্বক বের করে দিয়ে দোকানটিতে তালা লাগিয়ে দেয়। এসময় তারা মেজবা উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে দোকান খুলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মেজবা উদ্দিন জানান, তার দোকানে মজুদ রাখা কয়েক লক্ষ টাকার কাঁচামাল পেঁয়াজ, রসুন ও আদা পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এ বিষয়টি টঙ্গী বাজার কমিটির কাছে অভিযোগ জানালেও তারা কোনো সমাধান দিতে পারেনি। অবশেষে তিনি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ব্যবসায়ী মেজবাহ উদ্দিন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর